কোর্ট রিপোর্টাস এসোসিয়শনের সভাপতি রুবেল-সেক্রেটারী গাফফার
ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২৪-২০২৫ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ রুবেল হাওলাদার ও সেক্রেটারী পদে মো. গাফফার হোসেন ইমন পুনরায় বিজয়ী হয়েছেন। রুবেল হাওলাদার দৈনিক ইত্তেফাকের কোর্ট রিপোর্টার ও গাফফার হোসেন ইমন সময়ের আলো পত্রিকার কোর্ট রিপোর্টার।
মঙ্গলবার ঢাকার জেলা জজ আদালতের পুরান ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।এ ছাড়া সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে রবিউল ইসলাম রবি, সিনিয়র সহ সাধারণ সম্পাদক এম এ জলিল উজ্জল, সহ সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে দৈনিক সকালের সময়ের মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, ট্রেজারার মুহাম্মদ মিজানুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক কে, এম খাইরুল ইসলাম।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো: হাফিজ উদ্দিন, মো: শাহ আলম সোহাগ, মো: মফিজুর রহমান মাহফুজ, মুহাম্মদ লুৎফর রহমান, ও মো: জাকির হোসেন। এছাড়া উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন- শাহজাহান খান , সৈয়দ আহমেদ গাজী, মুনজুর আলম (মুনজু),আশরাফ উল আলম, চৈতন্য চন্দ্র হালদার, দুলাল মিত্র, এমদাদুল হক লাল, মো: আবুল কালাম আজাদ, মশিহুর রহমান ও আনোয়ারুল কবীর বাকুল। ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ আহম্মেদ গাজী এদিন সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন। এ সময় অপর দুই কমিশনার চৈতন্য চন্দ্র হালদার ও মো: মুনজুর আলম উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী
আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল