ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদাবাজির মামলায় লালমনিরহাট ছাত্রলীগ সভাপতিসহ চারজনের বিরুদ্ধে সমন


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৫-৩-২০২৪ দুপুর ৪:৪৩

চাঁদাবাজির মামলায় লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার পুলিশের প্রতিবেদন আমলে গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে এ আদেশ প্রদান করেন।

মামলার অপর আসামিরা হলেন- সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, তিতুমীর কলেজ ছাত্রলীগের সহসভাপতি হোসাইন তূর্য এবং লালমনিরহাট পৌর শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর মো. হুমায়ুন কবির বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে এ মামলাটি করেন। শুনানি শেষে বিচারক মামলার বিষয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য শাহজাহানপুর থানার ওসিকে নির্দেশ দেন।

জানা যায়, গত ১৯ আগস্ট রাতে লালমনিরহাট যাওয়ার জন্য কমলাপুর রেলস্টেশনে যান হিরু। আসামিরা আগে থেকেই সেখানে ওত পেতে ছিলেন। সাঈদীর ইস্যু নিয়ে তারা হিরুর ওপর ক্ষুব্ধ ছিলেন। তাই তাকে শায়েস্তা করতে সেখানে যান তারা। হিরুকে একা পেয়ে সভাপতি-সম্পাদকসহ অন্যরা ঘিরে ধরেন এবং ২০ লাখ টাকা চাঁদা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিদের হাতে থাকা লোহার রড দিয়ে হিরুর মাথায় আঘাত করার চেষ্টা করে। রডটি তার ঘাড়ে গিয়ে লাগে। এরপর আসামিরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এসেছে । সেখানে দেখা যায়, বাদীকে আসামিরা ঘিরে ধরে মারধর করছেন। হিরু পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে জোর করে ধরে পেটানো হয়। সেসময় আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করেন।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর