ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতার জয়


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ১১:৫০

জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এবার ধনকুবের এবং বিরোধীদলীয় নেতা হাকাইন্ডে হিচিলিমা জয় পেয়েছেন। নির্বাচনে হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট এডগার লুঙ্গু। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় সোমবার (১৬ ‍আগস্ট) দেশটির নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে ১৫৬টি আসনের বিপরীতে হিচিলিমা ২ কোটি ৮ লাখ ১০ হাজার ৭৫৭ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। অন্যদিকে, এডগার লুঙ্গু পেয়েছেন ১ কোটি ৮১ লাখ ৪ হাজার ২০১ ভোট। লুঙ্গু দ্বিতীয়বারের মত পাঁচ বছরের মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবার। ৬৪ বছর বয়সী লুঙ্গু, ২০১৫ সাল থেকে ক্ষমতায় আছেন।

রাজনীতিতে আসার আগে হিচিলিমা একটি অ্যাকাউন্টিং ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। বৃহস্পতিবারের ভোটে জাম্বিয়ার বৃহত্তম বিরোধী দল ইউনাইটেড পার্টি ফর ন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউপিএনডি) ব্যানারে হিচিলিমা ১০টি বিরোধী দলেরও সমর্থন পান। নির্বাচনের ফলাফল জানার পর রাস্তায় মিছিল বের করেন হিচিলিমার সমর্থকরা।

বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে একটি জাম্বিয়া। দেশটির বেশিরভাগ তরুণ ভোটারদের ভোট পেয়েছেন হিচিলিমা। এবার দেশটির অর্থনীতির ভাগ্যের চাকা নির্ভর করছে এই ধনিক ব্যবসায়ীর ওপর।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫