ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পানি উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ৩:৪৬

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় তিনি সমাধিতে রক্ষিত শোক বইতে মূল্যবান মতামত উল্লেখপূর্বক স্বাক্ষর করেন। তিনি গোপালগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাগণের সহিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে মতবিনিময় করেন। মহাপরিচালক টুঙ্গিপাড়ায় ভ্রমণকালে অতিঃপ্রধান প্রকৌশলী দক্ষিণ-পশ্চিমাঞ্চল, ফরিদপুর মোঃ শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদপুর পওর  সার্কেল সৈয়দ  শাহিদুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঢাকা পানি উন্নয়ন সার্কেল -১ দেওয়ান আইনুল হক, সিএসও টু মহাপরিচালক ড. মোহাঃ সরফরাজ বান্দা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিকল্পনা -১ ড. রবীন কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিকল্পনা -২  টি,এম, রাশিদুল কবীর, পরিচালক, জনসংযোগ পরিদপ্তর মোস্তফা খান এবং নির্বাহী প্রকৌশলী গোপালগঞ্জ পওর বিভাগ এস,এম, রেফাত জামিলসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পার্ঘ অর্পণশেষে মহাপরিচালক টুঙ্গিপাড়া পওর উপবিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চত্বরে দেশব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে দুটি চারা রোপণ করেন ।

এমএসএম / এমএসএম

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

২১ বছর পর রাজপথে, শোভাযাত্রায় প্রায় ৭ কিলোমিটার হাঁটলেন তারেক রহমান

২০২৭ সালের কোন মাসে কত দিন ঐচ্ছিক ছুটি

সৌদিতে দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সচল এফএসআরইউ, বেড়েছে গ্যাস সরবরাহ

রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ৮৫ জন

‘জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে’

ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্র ও সমাজে চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছে

জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন: বিদ্যুৎমন্ত্রী

১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার

পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান