ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মা-মেয়েকে ভারতে পাচার, কাল্লু-নাগিনসহ আটক ৩


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ১:১০

মা-মেয়েকে ভারতে পাচারকারী চক্রের মূলহোতা কাল্লু-সোহাগ ওরফে কাল্লু-নাগিন সোহাগ ওরফে মামা-ভাগিনা ওরফে কালা-নাগিনসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

সোমবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

র‌্যাব জানায়, রাজধানীর মিরপুরে থাকা এক দম্পতির চার সন্তানের মধ্যে বড় মেয়েটি পাচার হয় ভারতে। ঢাকার স্থানীয় নাগিন সোহাগ নামের এক যুবক বিউটি পার্লারে কাজের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে প্রথমে সাতক্ষীরায় সেখান থেকে কাল্লু ও দালাল বিল্লালের সহযোগীতায় ভারতে পাচার হয়ে যায়।

পাচার হওয়া মেয়েটি জানান, আমাকে প্রথমে বাসা থেকে সোহাগ নিয়ে গিয়েছিল এরপর কালু, কালু থেকে বিল্লাল নিয়েছে। সেখানে গিয়ে জানতে পারি, আমাকে বিক্রি করে দেয়া হচ্ছে তখন আমি কান্নাকাটি শুরু করি। তখন তারা আমাকে অনেক মারধর করে।

চলতি বছরের জানুয়ারিতে ঘটে পাচারের এই ঘটনাটি। এরপর মেয়েটির মা মেয়েকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীসহ অনেক জনের শরণাপন্ন হন। পরে উপায় না পেয়ে মা নিজেই হাঁটেন মেয়ের পথে।

ভারতে গিয়ে তিক্ত অবস্থার সম্মুখীনও হন মা। যা তিনি কখনোই ভাবতে পারেননি। এরপড়ও হাল ছাড়েননি মা। স্থানীয় জনপ্রতিনিধির সহযোগীতায় ভারতের উত্তর দিনাজপুরের এক পতিতালয় থেকে মেয়েকে উদ্ধার করেন।

পরে দেশে ফিরে আসার সময় সীমান্তে বিএসএফের হাতে আটক হন মা-মেয়ে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ শেষে দুই দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে পাঁচমাস পর দেশে ফেরেন মা ও মেয়ে। পুরো ঘটনাটি ভারতীয় গণমাধ্যমগুলোতেও প্রচার হয়।

এএসপি আ ন ম ইমরান খান বলেন, এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

প্রীতি / প্রীতি

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের