ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৩-২০২৪ দুপুর ১২:৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলির চালা এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ ৩৭ জনের মধ্যে দুজনের মৃত্যু হলো।   

মারা যাওয়া ব্যক্তির নাম মো. মনসুর (৩০)।  তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

শনিবার সকালের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, গাজীপুরের কালিয়াকৈর থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ৩৭ জন এসেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আজ সকাল ৯ টার দিকে মনসুর নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এখন পর্যন্ত এই ঘটনায় দুইজনের মৃত্যু হলো। দগ্ধদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি। 

এর আগে গতকাল এই ঘটনায় দগ্ধ সোলায়মান মোল্লা নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

সোলেমান মোল্লা সিরাজগঞ্জের শাহজাদপুরের হোসেন মোল্লার ছেলে।  

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় কালিয়াকৈর কোনাবাড়ী তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৭ জন হাসপাতালে এলে তাদের মধ্যে ৩৪ জনকে ভর্তি করা হয়েছিল।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই

পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে

জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে

ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

শেখ হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর