আইসিইউতে রওশন এরশাদ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে হাসপাতালে ভর্তির পর আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। ১৪ (আগস্ট) তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। সোমবার বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তিনি আরো বলেন, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি। দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনও যান না। এছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন না।
এর আগে গত ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তার চিকিৎসা চলে।
প্রীতি / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন