ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চারদিনের সফরে বাংলাদেশে সুইডেনের ক্রাউন প্রিন্সেস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৩-২০২৪ দুপুর ২:১২

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী মহাসচিব উলরিকা মোদের।

সোমবার (১৮ মার্চ) সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় মন্ত্রী প্রিন্সেস ভিক্টোরিয়াকে ফুলের শুভেচ্ছা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে প্রিন্সেস ভিক্টোরিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রীর আয়োজনে ইফতার ও ডিনারে যোগ দেবেন।

২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

বাংলাদেশ সফরে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া জলবায়ু অভিযোজন, ডিজিটালাইজেশন এবং স্থানীয় সমাধানের মতো বিষয়গুলো নিয়ে কিছু এলাকায় যাবেন। তিনি বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন।

এমএসএম / এমএসএম

এসআরবি ফোর্সেসের মহাপরিচালক হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

২১ বছর পর রাজপথে, শোভাযাত্রায় প্রায় ৭ কিলোমিটার হাঁটলেন তারেক রহমান

২০২৭ সালের কোন মাসে কত দিন ঐচ্ছিক ছুটি

সৌদিতে দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সচল এফএসআরইউ, বেড়েছে গ্যাস সরবরাহ

রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ৮৫ জন

‘জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে’

ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্র ও সমাজে চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছে

জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন: বিদ্যুৎমন্ত্রী

১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার