ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বিশ্বে করোনায় মৃ‍ত্যু ছাড়াল ৪৩ লাখ ৮৩ হাজার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২১ দুপুর ১০:৫০

করোনা ভাইরাসের ভয়াল থাকায় স্থবিরতা বিরাজ করছে বিশ্বজুড়ে। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২০ হাজার ৪০৫ জন। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬১১ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ ‍আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৬৪৪ জনের। মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৮৩ হাজার ৪৯৭ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৭০ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৭২ লাখের বেশি। এদের মধ্যে এক লাখ ৭ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ৭৯৮ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২২ লাখ ৪৯ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩২ হাজার ১১২ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৩ লাখ ৭৮ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৫৮১ জনের।

তালিকায় ২৬ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনের এবং মৃত্যু হয়েছে ২৪ হাজার ৩৪৯ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৯৯ হাজার ৫৪৬ জন। এদের মধ্যে ১৩৯৯ জনের অবস্থা গুরুতর।

বিশ্বের বিভিন্ন দেশে জোরকদমে চলছে করোনার টিকাদান। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ। এছাড়া যেসব দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে সেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে বিভিন্ন দেশ।

জামান / জামান

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি

কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল

হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি