চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টার পর এ সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। জবাবে টিয়ারশেল ছোড়ে পুলিশ।
জানা যায়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল।
ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের ব্যক্তিগত সহকারী শওকত আজিজ জানান, পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণে এলে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করে। একপর্যায়ে বিনা উস্কানিতে তারা মাজারে উপস্থিত নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। পরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমাদের অন্তত ২০ নেতাকর্মী আহত হন।
ডিএমপির শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন