ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে রসাটম ডিজি’র সাক্ষাৎ, সম্ভাব্য নতুন প্রকল্প নিয়ে আলোচনা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২-৪-২০২৪ দুপুর ৪:৯

রুশ রাস্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের মহাপরিচালক আজ ২ এপ্রিল ২০২৪ গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ কালে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে বাংলাদেশ- রাশিয়া কৌশলগত সহযোগিতার বিষয়গুলো স্থান পায়। 

আলেক্সি লিখাচেভ তার বক্তব্যে বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মানের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জিত হতে যাচ্ছে- চলতি বছর শেষের পূর্বেই প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ হবে। বর্তমানে আমরা নতুন প্রকল্প নিয়ে আলোচনা করছি। রূপপুর এনপিপি সাইটে আরও দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মানের ব্যাপারে বাংলাদেশ গভীর আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও উচ্চক্ষমতা সম্পন্ন মাল্টিপারপাস গবেষণা রিয়্যাক্টর নির্মানের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। গবেষণা রিয়্যাক্টর বিজ্ঞান ও নিউক্লিয়ার মেডিসিন ক্ষেত্রে বিভিন্ন সমাধান দিতে সক্ষম”।

রসাটম মহাপরিচালক গতকাল ঢাকায় আসেন এবং অতঃপর তিনি নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও গ্রীন সিটি আবাসিক এলাকা পরিদর্শন করেন। 

রাশিয়ার আর্থিক ও কারিগরী সহযোগিতায় ঈশ্বরদী উপজেলার রূপপুরে দু’টি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মিত হচ্ছে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০মেগাওয়াট। সর্বাধুনিক ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর স্থাপিত হচ্ছে প্রতিটি ইউনিটে। প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রসাটমের প্রকৌশল শাখা।

 

Sunny / Sunny

বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই

পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে

জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে

ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

শেখ হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর