ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

তৃণমূলের মানুষের উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ২:১১

তৃণমূল পর্যায়ের মানুষদের উন্নত জীবন নিশ্চিত করাই সরকারের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়া বাংলাদেশের একমাত্র লক্ষ্য আগামীতে তৃণমূল পর্যায়ের মানুষকে দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেয়া। বুধবার পরিকল্পনা কমিশনের সভাকক্ষে সচিব সভায় তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত ছিলেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে। ইতোমধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সেই পরিকল্পনাও আমরা নিয়েছি।

সচিবদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুকন্যা বলেন, যেমন আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান সেগুলো মাথায় রেখেই আমাদের বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন যেন যথাযথভাবে হয়। আমাদের একটাই লক্ষ্য তৃণমূল পর্যায়ের মানুষগুলোর যেন একটা উন্নত জীবন পায়। দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়।

শেখ হাসিনা বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার সুযোগটা যেন পায়। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবেই ভবিষ্যতেও এগিয়ে যেতে পারে সেভাবে আমাদের কার্যক্রম চালাতে হবে। তার ভিত্তিটা আমরা তৈরি করেছি এবং সেটা ধরে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

প্রীতি / জামান

অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী