ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৪-২০২৪ দুপুর ১২:২১

জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন। শনিবার (২৭ এপ্রিল) সকালে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের তরফে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের কাছে বাংলার সাধারণ মানুষের কল্যাণে শেরে বাংলা একে ফজলুল হকের অবদান তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, তিনি আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন। এ দেশে সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক। সাধারণ মানুষকে এই দেশে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন সর্বকালের সবার সেরা বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। শেরে বাংলাকে গ্রাম বাংলার কৃষকরা কোনোদিন ভুলতে পারবে না। তিনি চিরদিন তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন প্রজাস্বত্ব আইন এবং ঋণ সালিশি বোর্ড গঠন করে তিনি মহাজনদের নিপীড়ন-অত্যাচার থেকে বাংলার কৃষককূলকে রক্ষা করেছিলেন। সেজন্য তিনি এখনো স্মরণীয় হয়ে আছেন। আজকের দিনে আমাদের যে প্রত্যয় যে অঙ্গীকার সেটা হচ্ছে, যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের। আজকে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে লড়ে যাচ্ছি অসাম্প্রদায়িক, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। সেটাই শেরে বাংলার স্বপ্ন এবং আমাদের অঙ্গীকার।

এ সময় সাংবাদিদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দাসত্বের বিষয়টি, এ তকমাটি বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে মূল হিসেবে মনে করে না। তারা মনে করে যে, বিদেশি প্রভুরদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনো তাদের দূরভিসন্ধি হচ্ছে দাসত্ব করে কীভাবে ক্ষমতায় যাওয়া যায়।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে বিএনপিকে গণতান্ত্রিক দল আমি মনে করি না। কারণ, তাদের ইতিহাসটাই হলো গণতন্ত্র হত্যার। গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধি-বিধান তারা দলের মধ্যে কোনোদিন মানেনি। আজকে দলটির যে নেতারা বড় কথা বলেন তারা কবে দলীয় কাউন্সিল করেছে এবং তাদের কোথায় কাউন্সিল হয়েছে? ৭/৮ বছর আগে লা মেরিডিয়ানে তাদের কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছে। ৫০১ জনের জাম্বুজেট মার্কা কমিটি। কাজেই যাদের নিজেদের দলের ভেতরেই গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এ আশা আমরা করি না।

পরে বাংলার মাটি ও মানুষের নেতা শেরে বাংলা একে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ তাঁতী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন