পরীমনিকে দেখতে ভিড়, দেখে চলে যেতে বললেন বিচারক
চিত্রনায়িকা পরীমনিকে দেখেতে আজও আদালতে ভিড় করেন আইনজীবী, আদালতের কমকর্তাসহ উৎসুক মানুষজন। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে বেলা ১১টা ২৮ মিনিটে তৃতীয় দফায় রিমান্ড শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে তোলা হয় পরিমনিকে। এ সময় বেশ ভিড় দেখে শুনানির আগে বিচারক সবার উদ্দেশে বলেন, আপনার যারা পরীমনিকে দেখতে এসেছেন তারা দয়া করে তাকে দেখে চলে যান।
এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা ২৫ মিনিটে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় পাঁচ দিনের রিমান্ড শুনানি হবে বলে নিশ্চিত করেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী।
এর আগে গত ১৬ আগস্ট মামলার তদন্ত সংস্থা সিআইডি ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানির জন্য বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিন ধার্য করেন।
এমএসএম / জামান
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি
শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল