উদীচীর তিন মাসব্যাপী আবৃত্তি কর্মশালা শুরু
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের আবৃত্তি বিভাগের উদ্যোগে শুরু হয়েছে তিন মাসব্যাপী আবৃত্তি কর্মশালা।
শুক্রবার (১০ মে) সকাল সাড়ে ৯টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি নিবাস দে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবাণী ভট্টাচার্য্য, বেলায়েত হোসেন, জামসেদ আনোয়ার তপন, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক আরিফ নূর এবং আবৃত্তি কর্মশালার প্রশিক্ষক ও বিশিষ্ট বাচিক শিল্পী সুপ্রভা সেবতী। উদ্বোধনী পর্বটি সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের আবৃত্তি বিষয়ক সম্পাদক শিখা সেনগুপ্তা।
এরপর বিশিষ্ট বাচিক শিল্পী সুপ্রভা সেবতীর তত্ত্বাবধানে শুরু হয় আবৃত্তি কর্মশালার ক্লাস। তিন মাসব্যাপী কর্মশালায় প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে ক্লাস। উদীচী ঢাকা মহানগর সংসদের বিভিন্ন শাখা সংসদের শিল্পী-কর্মীরা ছাড়াও সাক্ষাৎকারের মাধ্যমে সুযোগ পাওয়া আবেদনকারীরা এ কর্মশালায় অংশগ্রহণ করছেন। আগামী জুলাই মাসে কর্মশালার সমাপনীতে অংশগ্রহণকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেয়া হবে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই
পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ
পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে
জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে
ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক
ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক
গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী
তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর
Link Copied