ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

গণতান্ত্রিক সংস্কার পার্টির নাম পরিবর্তন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৫-২০২৪ রাত ১১:১৮

 
 

‘গণতান্ত্রিক সংস্কার পার্টি’র নাম পরিবর্তন করে ‘গণতান্ত্রিক অধিকার পার্টি’ (Democratic Rights Party-DRP) করা হয়েছে। তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের মধ্যে কাজ করার সুবিধার জন্য দলের নামে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দলের আহ্বায়ক প্রফেসর ড. শাহেদা ওবায়েদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুব শিগগিরই দলের কেন্দ্রীয় কমিটি গঠন, দলের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপ্রণালী নির্ধারণ এবং দেশের ৬-৭টি জেলা কমিটি ঘোষণা করা হবে।

এর আগে, ২ মার্চ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এক সভায় গণতান্ত্রিক সংস্কার পার্টি (Democratic Reforms Party) নামে দল ঘোষণা করা হয়। কিন্তু তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে ‘Reforms’ বা ‘সংস্কার’ শব্দটি সাধারণ মানুষ সহজে বুঝতে পারেন না। ফলে নতুন করে দলটির নাম ‘গণতান্ত্রিক অধিকার পার্টি’ হিসেবে নামকরণ করা হয়।

Sunny / Sunny

এই সরকার জনগণের নয়, সিন্ডিকেটের : শফিকুল ইসলাম মাসুদ

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন সংস্কৃতি আর চলতে পারে না

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি

পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন রিজভী

‘মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

‘শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে জানুয়ারি থেকে কার্যকর করতে হবে’

আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবারকে জামায়াত আমিরের ফোন

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

‘২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১-এর রাজাকার’: রাশেদ খাঁন