আরও ৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণে দলের ৪৫ জন তৃণমূল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব চাওয়া হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
রিজভী বলেন, সর্বশেষ যে ৪৫ জনকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে, তাদের তিন থেকে চারজন ভোট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে নোটিশের জবাব দিয়েছেন।
তিনি বলেন, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরও যারা নির্বাচনে থাকবেন, আগের দুই ধাপের মতোই তাদের দল থেকে বহিষ্কার করা হবে।
উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করায় ৮০ জন নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। দ্বিতীয় ধাপে বহিষ্কার করা হয় ৬১ জনকে। এখন তৃতীয় ধাপে ৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।
প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় বিএনপির ২৮ জন নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তাদের মধ্যে জয়ী হন ৭ জন।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন