কুমকুম ফকির
আমার মমতাময়ী মা
আমার মা।
আজ ১৯ টি বছর পার হয়ে গেল
মা, আম্মাজান, মাম্মি
কত নামই না তোমায় ডেকেছি৷
১৯ টি বছর পার হয়ে গেল এমন করে আর কাকে ডাকবো!
জান মা, এখন আর কেও আমার জন্য বেবি টোস্ট,
লাড্ডু, আমার সেই পছন্দের খাবারগুলো
আমার জন্য আলাদা করে তুলে রাখেনা।
রাতের বেলায় ঘুমানোর আগে
আম, দুধ দিয়ে জুস বানিয়ে ফ্রিজে ঠান্ডা করে রেখে দেয় না ঘুমাবার আগে খেয়ে নিব বলে!
কত রকম বাহানাই না করতাম
খাব না, বিরক্ত করছো কেন! করছে না!
না....এখন আমি নিজের টা নিজেই খেয়ে নিই।
তোমার মত কে বলবে বলো আমায়!
আমার ভীষণ মনে পড়ছে তুমি যখন আমার মাথায় বিলি কেটে, কেটে আমার লম্বা চুলের জটগুলো ছেড়ে দিতে।
মনে পড়ছে মা
দিনগুলোর কথা....
তুমি বলতে, তোর চুলগুলো তো ঝর ঝরে
আমার বিলি কাটাতে বেশ লাগে।
তাতেও আমি বিরক্ত হতাম তোমার কোমল হাতের স্পর্শ ছোঁয়া পেয়েও....
আহারে মা...
কেন বুঝিনি!
জানি মার ঋণ কেউ শোধ করতে পারে না।
এই ভেবে ভেবে ১৯ টি বছর পার করেছি।
আহারে মা...
তবু কেন জানি আমার এগুলো করতে ইচ্ছে করছে।
যখন করতে ইচ্ছে করলো
তখন তুমি আমাদের ছেড়ে চলে গেলে।
বুঝতে পারলাম না।
জানো মা ,
আমি একজন মাকে রত্নগর্ভা টাইটেল দিয়েছি।
উনার নাম ( সুরাইয়া আহমে)
তুমি বেঁচে থাকলে দেখতে পারতে তোমার কুমকুম এখন কতো কিছু করে। সবকিছু বুঝে।
কারণ এখন আমি মা।
Sunny / Sunny
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে চাকরি
বাংলাদেশ হোন্ডার নিয়োগ
আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ
সিটি ব্যাংক ৬ জেলায় নিয়োগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে স্নাতক পাসে নিয়োগ
মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগ
ইউনাইটেড ফাইন্যান্স অফিসার পদে নিয়োগ
বিকাশের নিয়োগ
প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, ৪৫ বছরেও আবেদনের সুযোগ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নেবে ১৬ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১০০