জাতীয় কবির সমাধিতে বিএনপির শ্রদ্ধা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৫ মে) সকাল ৭টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এ সময় দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতিবাদের ভাষায় নজরুল আমাদের যে শৈল্পিক নৈপুণ্য দেখিয়েছেন, সেই প্রতিবাদের ভাষা রপ্ত করেই আমরা আজও গণতন্ত্র ফেরানো, সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার যে লড়াই তা আমরা অব্যাহত রেখেছি। আমরা আগেও বলেছি আবারও বলছি, আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে আমরা স্মরণ করি।
তিনি বলেন, আমাদের যখন বিচার হয় তখন আমরা নজরুলকে স্মরণ করি। কারণ অন্য কোনো সামাজিক কারণে আমাদের সাজা দিচ্ছে না, বিচার করছে না। আমরা গণতন্ত্রের জন্যে লড়াই করছি এজন্য আমাদের সাজা দেওয়া হচ্ছে, কারাগারে নেওয়া হচ্ছে। নজরুলের মুখ থেকেই প্রথম সাম্য, স্বাধীনতার দাবি উঠেছিল বলেই তাকেও কারাগারে নেওয়া হয়েছিল।
Aminur / Aminur
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন