ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ঢাকার জেলা জজ আদালতে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৩০-৫-২০২৪ রাত ১০:১১

ঢাকার জেলা জজ আদালতে সহায়ক কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য মাসব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪:৩০ ঘটিকায় ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হেলাল উদ্দিন আদালতের সম্মেলন কক্ষে এ  প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন। বন্ধের দিন ব্যতিরেকে আগামী ২৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত এ প্রশিক্ষণ  কর্মশালা চলবে। প্রশিক্ষণ শেষে দক্ষতা যাচাই করে সনদ বিতরণ করা হবে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ আন্তরিকতার সাথে এ প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বিচার প্রার্থী জনগণের দ্রুত ও মানসম্মত ন্যায় বিচার প্রাপ্তিতে কাজে লাগানোর আহবান জানান। 

আদালতের বিচারকগণ সহায়ক কর্মচারীদেরকে তাদের কাজ সংক্রান্ত যেমন  মামলা দায়ের, সমন জারী, বিভিন্ন মামলার কোর্ট ফি নির্ধারণ, নথি প্রস্তুত করণ, রেকর্ড রুম ব্যবস্থাপনা ও আদালতের রায় ও আদেশের নকল সরবরাহ সহ মামলা দ্রুত নিষ্পত্তিতে করণীয় বিষয়াদি প্রশিক্ষণ কর্মশালার মডিউলে রয়েছে।

এদিন জেলা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজ মোঃ মিটফুল ইসলাম এ প্রশিক্ষণ কর্মসূচির কোর্স পরিচালক এবং সিনিয়র সহকারী জজ মো: জীবরুল হাসান কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর