ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদালতে হাজিরা দিতে আসা আসামীর মৃত্যু


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ২-৬-২০২৪ রাত ১০:২

আদালতের বারান্দায় হাজির হয়ে এজলাসে ঢোকার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জাকির হোসেন। রোববার ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল। জানা গেছে জাকির হোসেন জাল জালিয়াতির একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য বেলা সাড়ে ১১ টায় আদালতে আসেন। এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এসে জাকির হোসেন তার আইনজীবী আল মামুনের কাছে থাকা হাজিরার কাগজে টিপসহি দেন। এর পরেই তিনি বারান্দায় অসুস্থ হয়ে বসে পড়েন। তার সাথে থাকা লোকজন কিছু বুঝে ওঠার আগেই জাকির সেখানে মারা যান। পরে জাকিরের মরদেহ তার আত্মীয় স্বজনরা কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বন্দ ডাকপাড়া গ্রামে নিয়ে যায়। সে ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। জাকিরের অপর আইনজীবী সুলতান নাসের জানান জাকির আগে থেকেই রোগাক্রান্ত ছিলেন।জাল জালিয়াতির অভিযোগে জাকির ও তার ভাই বোনদের আসামী করে ২০১৯ সালে মামলাটি দায়ের করেছিলেন জনৈকা রহিমা খাতুন।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর