আওয়ামী লীগের অর্থমন্ত্রীদের ভিক্ষার ঝুলি নিয়ে ছোটার নজির নেই
প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিলেও আওয়ামী লীগের অর্থমন্ত্রীদের ভিক্ষার ঝুলি নিয়ে ছোটাছুটি করার নজির নেই বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যে টাকা দিয়ে তাদের নেতা তারেক রহমান লন্ডনে বিলাসী জীবনযাপন করছেন তার হিসাব মির্জা ফখরুলদের জাতির কাছে দিতে হবে।
বাজেট এবং ঋণ খেলাপিদের বিষয়ে অর্থনীতিবিদদের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের অর্থনীতিবিদরাও এখন বিভক্ত। বাজেট নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বিএনপির অর্থনীতিবিদদের কণ্ঠেই শোনা যায়। সিপিডি এবং টিআইবির মতো সংগঠনগুলোও বিএনপির সুরে কথা বলে।
তবে দেশের অধিকাংশ অর্থনীতিবিদ প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানিয়েছেন বলে দাবি ওবায়দুল কাদেরের।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন