ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৬-২০২৪ দুপুর ৩:২৫

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ করছে বিএনপি। শনিবার (২৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাহী কমিটির সদস্যদের বক্তব্য রাখার কথা রয়েছে।

হাসপাতাল চিকিৎসাধীন খালেদা জিয়ার মুক্তি দাবিতে চলমান এই সমাবেশে অংশ নিয়েছেন ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীরা।এর আগে দুপুর ১২টার দিকে বৃষ্টির মধ্যে নয়াপল্টনে ভিআইপি সড়কের একপাশে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করে বিএনপি।বিএনপি নেতারা বলছেন, সরকার চালাকি করে খালেদা জিয়ার সাজা মেয়াদ ৬ মাস করে স্থগিত করছে। যাতে পরে প্রয়োজনে সাজার মেয়াদ বাড়াতে পারে।

এদিকে সমাবেশে আগত নেতাকর্মীরা নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কে অবস্থান নেওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে। আর সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও নাইটিঙ্গেল মোড় এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করে বিএনপি।

এমএসএম / এমএসএম

আ.লীগ উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী

এই সরকার জনগণের নয়, সিন্ডিকেটের : শফিকুল ইসলাম মাসুদ

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন সংস্কৃতি আর চলতে পারে না

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি

পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন রিজভী

‘মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

‘শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে জানুয়ারি থেকে কার্যকর করতে হবে’

আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবারকে জামায়াত আমিরের ফোন

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান