ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

"বর্ষা মৌসুমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে হবে "

"ডেঙ্গু পরিস্থিতি এশিয়ার অন্যান্য দেশের তুলনায় সন্তোষজনক"- স্থানীয় সরকার মন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-৭-২০২৪ বিকাল ৫:১৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে হবে। সিটি করপোরেশনসহ সকল প্রতিষ্ঠানকে সমন্বয় করে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ২০২৪ সালে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি এশিয়ার অন্যান্য দেশের তুলনায় সন্তোষজনক অবস্থায় আছে৷ যদিও আমরা চাই, ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে থাকুক৷ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু প্রত্যাশা করিনা৷ কিন্তু পরিসংখ্যান বিবেচনায় আমরা এখনো ভালো অবস্থায় আছি। 

আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে প্রস্তুতি ও পরিকল্পনা সভা এবং "ডেঙ্গুসহ মশকবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি" এর ২০২৪ সালের ২য় সভায় সভাপতির বক্তব্যে উপস্থিত সুধীবৃন্দের প্রতি এসব কথা বলেন। 

ঢাকা শহরে জলাবদ্ধতা প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরে জলাবদ্ধতা অনেকাংশে কমেছে। একসময় শান্তিনগর, তেজগাঁও এলাকায় বৃষ্টি হলে সপ্তাহের বেশি সময় ধরে পানি আটকে থাকতো, এখন সে পরিস্থিতি বদলে গেছে৷ অতিবৃষ্টির কারণে ধানমণ্ডিসহ যেসব এলাকায় জলাবদ্ধতা দেখা যায়, তা বৃষ্টি থামার পর ঘন্টা খানেক পর্যন্ত স্থায়ী হয়। এছাড়া যেসব এলাকায় এখনও জলাবদ্ধতা দেখা যাচ্ছে, তা দূরীকরণে সিটি করপোরেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে তিনি বলেন, চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা দূরীকরণে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। সিটি করপোরেশন, ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সব প্রতিষ্ঠানকে অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করতে হবে৷ স্বল্পমেয়াদী নয়, বরং দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন সম্ভব।

এসময় তিনি ভারত, বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্যচিত্র তুলে ধরে বলেন, গত ২ জুলাই পর্যন্ত বাংলাদেশের ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫১ জন, মৃত্যু ৪৬ জন। পক্ষান্তরে ভারতে ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত ডেংগু রোগে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৪৭জন, শ্রীলঙ্কায় তা ২৩ হাজার ৯৩১জন, মালেয়শিয়ায় তা ৫০ হাজার ৬৫০জন, ইন্দোনেশিয়ায় তা ৮৮ হাজার ৫৯৩জন। এছাড়াও সিঙ্গাপুরের মত উন্নত দেশেও গত ২৭ জুন ২০২৪ পর্যন্ত ৮ হাজার ৯৬২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। থাইল্যান্ডে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩ হাজার।

তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার বিভাগের সকল প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে৷ যে অঞ্চলগুলোতে বেশী মানুষ আক্রান্ত হচ্ছে আমরা সে অঞ্চলকে হটস্পট হিসেবে চিহ্নিত করছি। তাৎক্ষণিকভাবে হটস্পটে প্রতিনিধি গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে রোগীর বৃত্তান্ত নিয়ে আমরা আক্রান্ত রোগীর অঞ্চল চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। 

মন্ত্রী বলেন, বিগত বছরগুলোর চেয়ে এ বছর ঢাকা শহরের মানুষকে অধিক সচেতন করতে পেরেছি। জনসচেতনতা বৃদ্ধি করতে সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সকলে কাজ করে যাচ্ছে। জেলা, উপজেলা এবংং পৌরসভা পর্যায়ের গঠিত কমিটিগুলো যাতে সক্রিয়ভাবে কাজ করে সে বিষয়ে স্ব স্ব কর্তৃপক্ষকে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে৷ গতবছরের ন্যায় এবছরও দেশের সকল জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারকে এ সংক্রান্ত গৃহীত পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানসহ স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। 

 

Sunny / Sunny

শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত

মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট

জেলেদের জীবিকা সমৃদ্ধ হবে ‎দেশের ২৯টি বাঁওড়ের উন্নয়নে ‎৪৭ কোটি টাকার প্রকল্প

সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

নভেম্বরের শুরুতেই ৩ দিনের ছুটি, বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু

আজ খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান

খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক: কার্যকর হচ্ছে ১ নভেম্বর থেকে