ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

‘ঘোলা পানিতে মাছ শিকার করতে রাজপথে রয়েছে প্রফেশনাল আন্দোলনকারীরা’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৭-২০২৪ বিকাল ৭:৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি

আপিল বিভাগের পর্যবেক্ষণে সমর্থন জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন।

তিনি বলেছেন, সাধারণ শিক্ষার্থীরা যৌক্তিক ইস্যুতে শান্তিপূর্ণ আন্দোলন করেছে। শান্তিপূর্ণ উপায় বেছে নিয়ে আজকে তারা যার যার শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরে ফিরে গেছে। কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজপথে রয়ে গেছে। আজকে তারা নৈরাজ্য তৈরি করার জন্য ব্লকেড ব্লকেড খেলা খেলছে। যার জন্য মানুষ দূর্বিষহ যন্ত্রণার মুখে পড়ছে।

শনিবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, কোটা আন্দোলনের নাম করে শিক্ষার্থীদের এই আন্দোলনে কেউ যদি বা-হাত ঢুকিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তা প্রতিহত করা হবে।

কোটা সংস্কারের দাবির নামে মানুষের মাঝে ভীতি তৈরি করা হচ্ছে জানিয়ে ছাত্রলীগ সম্পাদক ‘আন্দোলনকারীদের দায়িত্বশীল আচরণ’ বজায় রাখার আহবান জানান।

 

আবিদ রহমান / আবিদ রহমান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন