ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আন্দোলনকারী ছাত্রদের সহযোগিতা করা হবে: ববি হাজ্জাজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২৪ বিকাল ৬:১

সরকারি চাকুরীতে কোটাপ্রথা বাতিল বা সংষ্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন ব্যক্ত করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, "এদেশের অনেক অর্জন তরুণ এবং ছাত্র সমাজের হাত ধরে এসেছে৷ ২০১৮ সালে তীব্র ছাত্র আন্দোলনের মুখে বাতিল হওয়া কোটাপ্রথা সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিহিংসার রাজনীতির কারণে আদালতকে ব্যবহার করে আবার সামনে আনা হয়েছে৷ উচ্চ আদালতের রায়ে একমাসের জন্য স্থিতাবস্থা থাকলেও আমরা চাই সবধরণের বৈষম্যমূলক কোটাপ্রথা চিরস্থায়ীভাবে বিলুপ্ত হোক। এজন্য আন্দোলনকারী ছাত্রদের রাজনৈতিক, আর্থিক এবং আইনি যেকোন সহযোগিতা করতে আমরা প্রস্তুত। রবিবার (১৪জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ববি হাজ্জাজ। তিনি উল্লেখ করেন, "মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের তালিকা করা প্রয়োজন। শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র কি দায়িত্ব পালন করেছে আমরা সেটা জানতে চাই৷ নিরপেক্ষ কমিশন গঠন করে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় যাদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক আছে তাঁদের ব্যাপারে তদন্ত করতে হবে৷ একইসাথে এই কমিশনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী এবং সমাজের অনগ্রসর শ্রেণিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধমে কিভাবে মূলধারায় আনা যায় সেটার কৌশলপত্র প্রণয়ন করতে হবে৷ সেখানে তাঁদের জন্য যদি কোন কোটা বরাদ্দ রাখার সুপারিশ করা হয় আমরা মেনে নিব তবে এরমধ্যে মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে কোন কোটা থাকতে পারে না। ছাত্রদের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে এনডিএম চেয়ারম্যান বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই৷ তথাকথিত ছাত্রদের নিয়ে গঠিত ছাত্রলীগ নামক গ্যাংস্টার বাহিনী এবং প্রশাসন যেভাবে আন্দোলনরত ছাত্রদের হুমকি দিচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন।"
ববি হাজ্জাজ বলেন, "আমরাও নৈতিকভাবে কোটাপ্রথা বিরোধী আন্দোলনের সাথে আছি৷ ২০১৮ সালেও আমরা এই দাবিতে কর্মসূচি পালন করেছি। এইবার প্রয়োজনে দেশব্যাপী গণস্বাক্ষর আদায়, রোডমার্চ এবং অবরোধের মাধ্যমে আমরা দাবি আদায়ে ভূমিকা রাখব৷ মনে রাখতে হবে, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ছাড়া জনগণ কখনোই বৈষম্য এবং নিপীড়ন থেকে মুক্তি পাবে না।"

Aminur / Aminur

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ