ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ছাত্রদের আন্দোলনে দেশবাসীকে শামিল হওয়ার আহ্বান ফখরুলের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ৩:৪৭

ছাত্রদের এই আন্দোলনে শুধু সমর্থন নয় সব রকমের সহযোগিতা থাকবে বিএনপির। একইসঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি নেতাকর্মীদেরকেও এই আন্দোলনে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শনিবার (০৩ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খানের বাসায় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে একটি গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের সমস্ত জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে সমস্ত ভয়কে উপেক্ষা করে সমস্ত মানুষ একসঙ্গে যোগ দিয়েছে।

তিনি বলেন, এবার তরুণরা জেগে উঠেছে। তরুণদের এই জাগরণ পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। এই অত্যাচার পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানাচ্ছে। এই আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে। এটার বিচার হবেই।

বিএনপিসহ অন্যান্য যাদের গত এক মাস ধরে গ্রেফতার করা হয়েছে তারা অমানবিক জীবন-যাপন করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কারাগারে পরিবারের লোকজনদের সঙ্গে তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি ওষুধপত্র পাঠাতেও দেওয়া হচ্ছে না।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন