জামিনে নয়, নির্বাহী আদেশে সব রাজবন্দির মুক্তি দাবি
জামিনে নয়, ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী নির্বাহী আদেশে সব রাজবন্দির মুক্তি দাবি করেছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
মঙ্গলবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
ব্যারিস্টার খোকন বলেন, রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে। সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী নেতারা। তারা যেন ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে, বাংলাদেশ ব্যাংককে সেই ব্যবস্থা নিতে হবে।
তিনি কোটা সংস্কার আন্দোলনে শহীদ ছাত্রদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানান।
সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, কয়েকজন বিচারপতি শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নেতাকর্মীদের সাজা দিয়েছেন, দুর্নীতি করেছেন ও অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন। তারা বিচারক হওয়ার অনুপযুক্ত। এক সপ্তাহের মধ্যে তাদের ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সব কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে।
T.A.S / T.A.S
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ