ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দেশের থানা-ট্রাফিক-বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে আনসার বাহিনী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২৪ বিকাল ৬:১০

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) আনসার বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. রুবেল হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ছাত্র ও জনতা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের এমন ভূমিকায় খুশি নগরবাসীও।

মিরপুর-১০ নম্বরের যাত্রী কাজী কামাল হোসেন বলেন, ট্রাফিক পুলিশের থেকে ভালো ভূমিকা পালন করছে আমাদের সোনার ছেলেরা। এই সোনার ছেলেরা দেশ থেকে যখন স্বৈরাচার দূর করতে পেরেছে ট্রাফিক জ্যাম নিরসনও তারা করতে পারবে। আমি নিয়মিতভাবে এই রুটে যাতায়াত করে থাকি। আমার মনে হয় ট্রাফিক পুলিশের থেকে ছাত্ররা ভালো ভূমিকা পালন করছে।

T.A.S / T.A.S

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান

বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা