নির্বাচন শান্তিপূর্ণ করতে কুমিল্লায় বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাপ্রধানের মতবিনিময় ও এরিয়া পরিদর্শন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় হেলিকপ্টারে সেনাবাহিনী প্রধান কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এসে পৌঁছান। এরপর মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সেনাপ্রধান কুমিল্লা এরিয়ার বিভিন্ন ইউনিটে সেনাসদস্যদের মোতায়েন ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি কর্তব্যরত সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন।
সফরের অন্যতম প্রধান অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলাগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের অবাধ চলাচল নিশ্চিত করতে ‘আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়’ ও একটি সুসংগত নিরাপত্তা বলয় তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কুমিল্লা এরিয়া পরিদর্শনকালে, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; অ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া এবং সেনাসদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ
জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি
চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর
মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের
দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে: ডা. জাহেদ
রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি