প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়া-আসার সময় বিমানবন্দরে থাকবেন মাত্র ৪ জন
সরকারি ও রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময় প্রোটোকল হিসেবে বিমানবন্দরে কোন কোন কর্মকর্তাকে উপস্থিত থাকতে হবে তা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার নিয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠি অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় মাত্র চারজন কর্মকর্তাকে বিমানবন্দরে থাকতে হবে। আগে এই সংখ্যা ছিল কয়েক গুণ বেশি।
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারের প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপস্থিত থাকবেন।
এর আগে, ২০২৪ সালের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিদেশযাত্রা ও ফেরার সময় বিমানবন্দরে রাষ্ট্রাচার নিয়ে নির্দেশনা জারি করে অন্তর্বর্তী সরকার। এখন ওই নির্দেশনা বাতিল করা হয়েছে।
২০২৪ সালের নির্দেশনায় বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, প্রধান উপদেষ্টার সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা এবং সফর শেষে দেশে ফেরার সময় নিচের ব্যক্তিরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। তারা হলেন—উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠতম একজন উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ডিপ্লোম্যাটিক কোরের প্রধান, স্বাগতিক দেশ/দেশগুলোর মিশন প্রধানরা, মন্ত্রিপরিষদ সচিব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং মুখ্য সচিব।
এছাড়া বিমানবন্দরে থাকবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়া-আসার সময় বিমানবন্দরে থাকবেন মাত্র ৪ জন
১২ মার্চের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরা হবে: তথ্যমন্ত্রী
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম
আগামী সপ্তাহে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রাও
ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক
প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে কৃষি কার্ড
বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করলেন প্রধানমন্ত্রী
ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট
ঈদের ছুটি একদিন বেড়েছে
১৮ মার্চ থেকে ঈদের ছুটি শুরু হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট