ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সংসদীয় কু-সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেব : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৩-২০২৬ রাত ৮:২৪

সংসদের পুরোনো ও নেতিবাচক সংস্কৃতি দূর করে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের অঙ্গীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতের সংসদীয় কু-সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেব। শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস ও কনভেনশন এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে।
তিনি বলেন, আমাদের আগামী সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে। মানুষ বলবে, এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচকতা তৈরি হয়েছে, সেগুলো আমরা মানুষের মন থেকে মুছে দেব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নতুন এমপি হয়েছেন, তারা নতুন করে যাত্রা শুরু করবেন। একটা শিশু যেমন জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক সেভাবেই আমরা নবীন সংসদ সদস্যদের প্রস্তুত করার চেষ্টা করছি। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি দানা বাঁধতে না দিলে তারা ভালো শিক্ষাটা পাবেন। মূলত জনপ্রত্যাশা পূরণই আমাদের এই প্রশিক্ষণের লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

 

Aminur / Aminur

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা