ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

১২ মার্চের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরা হবে: তথ্যমন্ত্রী


টি আই এস বিউটি photo টি আই এস বিউটি
প্রকাশিত: ৫-৩-২০২৬ দুপুর ৪:৪৭

আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ ও উদ্যোগ প্রতিফলিত হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, আসন্ন অধিবেশনের জন্য সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। রাষ্ট্রপতির ভাষণে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচিগুলো তুলে ধরা হবে। তিনি জানান, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলোর বিষয়টি রাষ্ট্রপতির ভাষণে গুরুত্ব পাবে। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরার বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে।
এছাড়াও সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতির বিষয়েও বৈঠকে পর্যালোচনা করা হয়েছে বলে জানান তিনি।
বিশ্ব পরিস্থিতিতে চলমান যুদ্ধাবস্থার প্রভাব প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে অর্থমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
অন্যদিকে আসন্ন ঈদের ছুটি নিয়ে জনমনে তৈরি হওয়া সংশয় প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ক্যাবিনেট সচিব।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক

সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

এলপিজির দাম বাড়ল

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে

ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছ‌বি পোস্ট করল মা‌র্কিন দূতাবাস

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু