ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রশিক্ষণ শেষ নয়, দক্ষতাকে কর্মসংস্থানে রূপ দিতে হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১১-২০২৬ রাত ৮:১৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, কারিগরি প্রশিক্ষণ নেওয়াই শেষ কথা নয়, অর্জিত দক্ষতাকে কর্মসংস্থানে রূপ দিতে হবে। প্রশিক্ষণের বিষয়বস্তু দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। প্রশিক্ষণ মূলত একটি সূচনা। এরপর প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের জন্য অর্থবহ কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সুযোগ ও টেকসই আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে মুসলিম এইড ইউকে আয়োজিত প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপ্তি ও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগদাতা ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। তরুণেরা যাতে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন, নিজেদের ব্যবসা গড়ে তুলতে পারেন এবং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিতে তাদের অবদান রাখার পথও তৈরি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইড ইউকের বাংলাদেশ কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকী। তিনি প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ কর্মসূচির আওতায় ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। কিং আবদুল্লাহ হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনায় মুসলিম এইড ইউকে প্রকল্পটি বাস্তবায়ন করে। ঢাকা, যশোর ও নীলফামারীতে তিনটি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে এতে ১৯ হাজার ৩৯১ জন ভর্তি হন।

প্রকল্পের আওতায় ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ১৯ হাজার ১২৮ জন নয়টি কারিগরি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বিষয়গুলোর মধ্যে রয়েছে দর্জির কাজ, কম্পিউটার পরিচালনা, গ্রাফিক নকশা, বৈদ্যুতিক কাজ, শীতাতপনিয়ন্ত্রণ ও হিমায়নযন্ত্র মেরামত, মোটরযান মেরামত, গাড়ি চালানো, মুঠোফোন ও মোটরসাইকেল মেরামত। প্রশিক্ষণের পাশাপাশি তাদের উপবৃত্তি, কর্মজীবনবিষয়ক পরামর্শ, নমনীয় শিক্ষা সহায়তা এবং নিজের উদ্যোগে কাজ শুরুর জন্য প্রাথমিক আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান ও টেকসই আয়ের সুযোগ তৈরিতে সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের প্রতিনিধিদেরও যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রাম ফর চ্যারিটি ওয়ার্কসের কর্মসূচি সমন্বয় কার্যালয় ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রকল্প বিশেষজ্ঞ মনজুর মুরশিদ বলেন, প্রকল্পটি পাঁচ বছর মেয়াদি হলেও করোনার কারণে এক বছর কাজ করা সম্ভব হয়নি। এরপরও সফলভাবে প্রকল্পটি শেষ করা হয়েছে। তাদের লক্ষ্য ছিল প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়া। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এই জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে তা দেশের জন্য বড় সম্পদ হয়ে উঠবে।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, বিশ্ব অর্থনীতি ও কর্মক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তিগত দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ চলছে। এসব প্রশিক্ষণের সঙ্গে তৃতীয় ভাষা যুক্ত করা গেলে তরুণদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী, মুসলিম এইড ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব হাসান এবং সংস্থাটির ট্রাস্টি সৈয়দ তোহেল আহমেদ।

aliul / aliul

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

প্রশিক্ষণ শেষ নয়, দক্ষতাকে কর্মসংস্থানে রূপ দিতে হবে

ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু

তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের নিরাপত্তায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন-পরিমাপযোগ্য ফলাফল দেখতে চায় জনগণ

বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন

সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা

সাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ, সন্ধ্যা নাগাদ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করা হবে: জহির উদ্দিন স্বপন

এআইয়ের ওপর নির্ভরশীল না হয়ে জ্ঞান চর্চায় মনোযোগী হতে হবে: শিক্ষামন্ত্রী