ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত
নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঠিক করতে বৈঠকে বসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
এর আগে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে সেনাবাহিনীর একটি কোস্টার বাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়কসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীন বঙ্গভবনে প্রবেশ করেন। এর ঠিক এক ঘণ্টা ৩৩ মিনিটে পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা একটি গাড়ি বহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন। বহরে ১০টির বেশি গাড়ি ছিল।
এরপরই শুরু হয় বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক।
এমএসএম / এমএসএম
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা
Link Copied