ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসান।
বুধবার (৭ আগস্ট) তাকে এ নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে এ কে এম শহিদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক করা হয়েছে। মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
একই সঙ্গে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।
অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমনে সরকারের বিরুদ্ধে পুলিশকে ব্যবহারের অভিযোগ উঠে। আন্দোলন ঘিরে সহিংসতায় অনেক শিক্ষার্থী, সাধারণ মানুষ ও পুলিশ নিহত হন। সরকার পতনের পর ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থার শীর্ষ কর্মকর্তাদেরও সরানো হচ্ছে।
T.A.S / T.A.S
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা