সীমান্ত দিয়ে পলায়ন রোধে ফোন করুন বিজিবিকে
শেখ হাসিনা সরকারের পতনের পর এখনো অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়নি। এমতাবস্থায় অস্থিরতা বিরাজ করছে দেশজুড়ে। এর মধ্যে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে পলায়ন রোধে বার্তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তার জোরদার করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) বেলা ১১টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে বিজিবি। যেখানে বলা হয়েছে, সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন। তথ্য প্রদানের জন্য দুটি নম্বরও দেওয়া হয়েছে সেখানে। নম্বর দুটি হলো- +8801769-600682 এবং +8801769-620954
আওয়ামী লীগ সরকারের পতনের পর এর মধ্যেই অনেকেই দেশ ছাড়ার চেষ্টা করেছেন। এসময় ধরাও পড়েছেন বেশ কয়েকজন।
সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ বিমানবন্দরে আটক হন।
T.A.S / T.A.S
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা