পুলিশের সঙ্গে সেনা টহল দলের ভুল বোঝাবুঝি : যা বলছে আইএসপিআর
আশুলিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী টহল দলের ভুল বোঝাবুঝি নিয়ে প্রচারিত বিভ্রান্তি ও গুজব প্রসঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার (৭ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, সকলের জানমাল রক্ষার্থে গত ৫ আগস্ট সাভার সেনানিবাস হতে একটি টহল দল আশুলিয়া থানার কাছাকাছি পৌঁছালে ভুল বোঝাবুঝির কারণে পুলিশের গুলিতে টহল উপ-অধিনায়ক ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং কয়েকজন সেনাসদস্য রাবার বুলেটে আহত হন। তৎক্ষণাৎ আহতদেরকে নিয়ে টহল দলটি সেনানিবাসের উদ্দেশ্যে রওয়ানা হলে, থানা ও আশেপাশে অবস্থানরত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর টহল দলটির সাহায্য লাভের আশায় বিপরীত দিকে গুলি বর্ষণ করতে থাকে। এক্ষেত্রে দ্রুততার সাথে তাদেরকে চিহ্নিত করে নিরস্ত্র করা হয়।
আইএসপিআর আরও জানায়, পুলিশ সদস্যদের সেনানিবাসে আশ্রয় নেওয়ার তথ্য পেয়ে কিছু সংখ্যক বিক্ষুব্ধ জনতা, সাভার সেনানিবাসের ডেন্ডাবর মিলিটারি পুলিশ চেকপোস্টের সামনে জড়ো হয় এবং পুলিশ সদস্যদেরকে তাদের নিকট হস্তান্তরের দাবি জানায়। এ পর্যায়ে, পুলিশ সদস্যদের নিরস্ত্রকরণ, পরিচয় নিশ্চিতকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা প্রদান করা হলে বিক্ষুব্ধ জনতা স্থান ত্যাগ করে।
উল্লেখ্য যে, এই ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়, যা মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বিশ্বাস না করার জন্য অনুরোধ করা হলো।
T.A.S / T.A.S
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু
ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর
সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর
ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে
৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে
ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি
পবিত্র ঈদুল আজহা ২৮ মে