ঢাকার মন্দিরের নিরাপত্তায় জামায়াত নেতাকর্মীরা
দেশের বিদ্যমান অস্থিরতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রাজধানীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সকল মন্দির, প্যাগোডা ও গীর্জার নিরাপত্তায় কাজ করছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।
বুধবার (৭ আগস্ট) পুরান ঢাকার জয়কালি মন্দির পরিদর্শন করেন জামায়াতে ইসলামী ওয়ারী পূর্ব থানার আমির মুতাসিম বিল্লাহ, সূত্রাপুর থানা আমির দাইয়ান সালেহীন, ওয়ারী পশ্চিম থানার আমির মাহফুজুর রহমান, এম করিম বাবু, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য স্থানীয় জামায়াতের নেতারা।
এসময় জামায়াত নেতারা মন্দিরের নিরাপত্তার জন্য যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সন্তুষ্টি প্রকাশ করে উক্ত মন্দিরের দায়িত্বে থাকা শ্রী প্রাণো জামায়াত নেতাদের ধন্যবাদ জানান এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যদিকে জামায়াতে ইসলামী সূত্রাপুর উত্তর থানার পক্ষ থেকে সূত্রাপুর থানায় সৌজন্য সাক্ষাৎ এবং সহযোগিতার জন্য যাওয়া হয়। কিন্তু থানায় কোনো কর্মকর্তা বা পুলিশ সদস্যকে পাওয়া যায়নি। সেখানে আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়, তাদের সঙ্গে জামায়াতের সৌজন্যতা বিনিময় হয়।
T.A.S / T.A.S
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা