ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বিদেশি প্রভুদের ছাড়াই আন্দোলন সফল হয়েছে : মির্জা আব্বাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৮-২০২৪ দুপুর ৪:২৬

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিদেশি কোনো প্রভুদের সহায়তা ছাড়াই সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।  
মির্জা আব্বাস বলেন, ৭১ সালে স্বাধীনতা নিয়ে অনেকে বলেন, আমাদের দান করেছেন। অথচ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। স্বীকার করে না। কিন্তু এবারের আন্দোলন বিদেশি কোনো প্রভুদের সহায়তা ছাড়াই সফল হয়েছে। এদেশের জনগণ সফল করেছে। সুতরাং আমাদের কোনো ভয় নেই।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা বিজয় উৎসব যখন পালন করি তখন কিছু কিছু দুষ্কৃতকারী দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আপনারা তাদের প্রতিহত করবেন। বিভিন্ন জায়গায় বাড়িসহ বিভিন্ন স্থাপনা দখলের অনেক খবর শুনেছি। বিএনপির ভাইদের, ছাত্র ভাইদের বলছি, এসব প্রতিহত করতে হবে।
তিনি বলেন, এটা আমরা করতে দেব না। আমরা স্থাপনা পাহারা দেব। সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন। যারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে গণ্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেবে। চোখ-কান খোলা রাখবেন। যে কোনো সময় প্রস্তুত থাকবেন। যে কোনো অপশক্তিকে আমরা আবারও মোকাবিলা করব।
বিএনপির নেতাকর্মীদের গত দশকের বেশি সময়ে অবদানের কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, বিএনপির নেতাকর্মীরা ঠিকমতো ঘুমাতে পারেননি। গতকাল রাতে আমি অনেক ঘুমিয়েছি। আল্লার কাছে শোকর।

T.A.S / T.A.S

জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

'পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরতে হবে'

আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

জুমাদাল আখিরাহ মাসের তারিখ নির্ধারনের সভা মঙ্গলবার

ঢাকায় আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ

যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে

ই-রিকশা নীতিমালা সংশোধনসহ ১২ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রিহ্যাবের আলোচনা সভা

জেদ্দায় শুরু হলো ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা