ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আজও অফিস করেননি সিইসি ও ইসি আনিছুর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৮-২০২৪ বিকাল ৭:১০

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পদত্যাগ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বুধবারও (৭ আগস্ট) নির্বাচন ভবনে আসেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানও অফিস করেননি।
সোমবার (০৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর মঙ্গলবার (০৬ আগস্ট) সিইসি, চার নির্বাচন কমিশনার, সচিব, অতিরিক্ত সচিব নির্বাচন ভবনে আসেননি। তবে অন্য কর্মকর্তা-কর্মচারীরা হামলা আতঙ্কে একবার ভবনের নিচে নেমে আসেন। পরে দুপুর একটা না হতেই সবাই চলে যান।
বুধবার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, মো. আলমগীর ও রাশেদা সুলতানা অফিস করেছেন। এসেছে ইসি সচিব শফিউল আজিম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরাও।
সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানান, সিইসি সুস্থ আছেন। গতকাল ও আজকে আফিস করতে পারেননি। আসলে পুলিশ প্রকেটশন না থাকায় এমন হয়েছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) অফিস করতে পারেন।
সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থাপনা, থানায় হামলার আতঙ্ক এখনো মানুষের মাঝে বিরাজ করছে। পুলিশ এখনো কাজে যোগ দেয়নি। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে ছাত্রদের দেখা গেছে।

T.A.S / T.A.S

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান

বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা