রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্নের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান
বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ ও শঙ্কা প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
এ পরিস্থিতিতে সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন বলছে, দেশ যখন ক্রমে স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে, এর মাঝে কিছু সংখ্যক স্বার্থান্বেষী দুষ্কৃতকারী ভাঙচুর, লুটপাট ও সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা করছে। যে কারণে দেশের শান্তিপ্রিয় জনগণের প্রত্যাশার ক্ষেত্রে শঙ্কা সৃষ্টি হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছে কমিশন। ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা মানবাধিকারের লঙ্ঘন। কোনোপ্রকার সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা, অগ্নিকাণ্ড ও লুটপাট কখনোই সমীচীন নয়।
এ ধরনের ঘটনায় বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এবং আমাদের দেশকে পিছিয়ে দিতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ ও শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
সুতরাং বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নির্মাণ গুরুত্বপূর্ণ বলে কমিশন মনে করে। কমিশন বিশ্বাস করে, বাংলাদেশ মানবাধিকারের উন্নত দৃষ্টিভঙ্গির মাধ্যমে ইতিবাচক দিকে অগ্রসর হবে এবং মানবিক মর্যাদাসম্পন্ন সমাজ নির্মিত হবে। মানবাধিকারকে কেন্দ্রবিন্দুতে রেখে সকলকে ধৈর্য ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানায় কমিশন।
T.A.S / T.A.S
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা