কর্মস্থলে যোগ দিতে পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান
কর্মস্থলে যোগ দিতে সবাইকে পুলিশ সদস্যদের সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই আহ্বান জানানো হয়।
গতকাল বুধবার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম সারা দেশে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন।
এর পরিপ্রেক্ষিতে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন পথে তাঁদের সহযোগিতা করতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা, ছাত্র-ছাত্রী ও আপামর জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
খুদে বার্তায় আরও বলা হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা