দমন-পীড়ন সরকারের কাজ নয়: ইউনূস
বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে এয়ারপোর্টে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে ড. ইউনূস বলেছেন, সরকার মানে দমন-পীড়নের যন্ত্র নয়। মানুষ মনে করে, সরকার মানে হলো ভয়ের কিছু।
এর আগে আন্দোলনে সফলতার জন্য তরুণদের প্রতি সব প্রশংসা ও কৃতজ্ঞতা জানান তিনি।
ড. ইউনূস বলেন এ নিয়ে বলেন, তরুণরা দেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে। নতুন বাংলাদেশ নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে চাই।
বিমানবন্দরে ড. ইউনূস আরও বলেন, পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায়।
এর আগে ফ্রান্স থেকে দুবাই হয়ে দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
এদিকে রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।
T.A.S / T.A.S
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা