উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি, ইউনূস পাবেন বিএমডব্লিউ
শেখ হাসিনার সরকার পতনের পর আজ ৮ আগস্ট গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ রাত ৮ টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করানো হবে।
এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি নতুন গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সরেজমিন সরকারি পরিবহন পুল ঘুরে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, গেল মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে।
এ মুহূর্তে ২৫টির বেশি গাড়ি প্রস্তুত থাকলেও এই মুহূর্তে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ১২টি গাড়ি যাচ্ছে। পরবর্তীতে এসব গাড়ি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির কার্যালয়ে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউর অত্যাধুনিক সিরিজের গাড়ি।
অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলোর মধ্যে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া, মিতশুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।
আজ (বৃহস্পতিবার) রাত ৮টায় বঙ্গভবনের দরবার হলে নতুন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
T.A.S / T.A.S
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু
ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর
সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর
ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে
৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে
ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি
পবিত্র ঈদুল আজহা ২৮ মে