ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

৪২ বছরের শাকিবের নায়িকা ২১ বছরের পূজা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ৪:৫৫

গত ২০ আগস্ট ২১ বছরে পা দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। ২০১৮ সালে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হওয়ার পর এ প্রজেন্মর সিয়াম আহমেদ, আদৃত রায় ও আব্দুন নূর সজলদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তবে এবার পূজা নায়ক হিসেবে পেতে যাচ্ছেন ৪২ বছর বয়সী ঢালিউড কিং শাকিব খানকে।

এমনই গুঞ্জন এফডিসিপাড়ায়। শোনা যাচ্ছে, ‘গলুই’ নামে একটি ছবিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন শাকিব খান ও পূজা চেরি। এ ছবিটি পরিচালনা করবেন এস এ হক অলিক। প্রযোজনা করবেন মোহাম্মদ খসরু। ছবিটি ২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। এই ‘গলুই’-এর জন্যই একসঙ্গে ভাবা হচ্ছে শাকিব-পূজাকে।

এ গুঞ্জনকে একেবারে উড়িয়ে দেননি ছবিটির পরিচালক এস এ হক অলিক। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘ছবিটি নিয়ে শাকিব খান ও পূজা চেরির সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে সেটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দুজন চুক্তি স্বাক্ষর করলেই বিষয়টিকে আমরা চূড়ান্ত হিসেবে ধরে নেব। তখনই আনুষ্ঠনিকভাবে ঘোষণাটি দিতে পারব।’

শাকিব-পূজা ছাড়াও সিনেমাটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বরেণ্য অভিনয়শিল্পী আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। সিনেমাটির গান করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও হাবিব ওয়াহিদের মতো তারকারা। চুক্তি হয়ে গেলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জামালপুরে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।

প্রসঙ্গত, শাকিব খান বর্তমানে ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর শুটিং করছেন। নবাগত নির্মাতা তপু খানের পরিচালনায় এ ছবিতে তার নায়িকা শবনম বুবলী। অন্যদিকে পূজা চেরির ‘জ্বীন’ ও ‘শান’ নামে দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া হাতে রয়েছে ‘সাইকো’, ‘হৃদিতা’, ‘ক্যাশ’ ও ‘মাসুদ রানা’ নামে আরও চারটি ছবি।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ