কলকাতা থেকে গোপন কথা ফাঁস করলের তাসনিয়া ফারিণ
সাড়ে আট বছরের প্রেমের পর ২০২৩ সালে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার স্বামীর নাম শেখ রেজওয়ান, থাকেন যুক্তরাজ্যে। স্বামী দেশের বাইরে থাকার কারণে প্রায়ই ঢাকা-লন্ডন ছুটতে হয় অভিনেত্রীকে। বলাই যায়, লং ডিসট্যান্ট রিলেশনশিপ তাদের।
এই সম্পর্কের চ্যালেঞ্জের বিষয়ে ফারিণ বলেন, ‘একটু আসা-যাওয়ার মধ্যে থাকতে হয়। ডিফিকাল্ট বাট এখন আমার পেশা ওর পেশা-সবকিছু মিলে আমাদের এটা ছাড়ার উপায় নেই। আমরা যে অনেকক্ষণ ঘণ্টার পর ঘণ্টা কথা বলি সেটা না; আমার সঙ্গে টাইমিংও অনেক আলাদা।
সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ‘গোপন কথা’ ফাঁস করেন ফারিণ।
তিনি বলেন, ‘একটা গোপন কথা বলি এটা কোথাও বলিনি- আমার লোকেশন সব সময় ওর সঙ্গে শেয়ার করা থাকে যেন ও যাতে ওটা দেখে ও বোঝে যে আমি ঠিকঠাক আছি।’
বর্তমানে আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের জন্য কলকাতায় তাসনিয়া ফারিণ। এ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটির শুটিংয়ের ফাঁকে পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনের সঙ্গে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন ফারিণ।
সেখানেই সম্পর্কের বিষয়সহ অনান্য বিষয়ে কথা বলেছেন তিনি। কলকাতায় ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করেছেন ফারিণ। এরপর দেবের সঙ্গে ‘প্রজাপ্রতি ২’ সিনেমায় অভিনয় করার কথা ছিল, কিন্তু ভিসা জটিলতায় আর করা হয়নি। শোনা যাচ্ছে, অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমায় দেখা যাবে তাকে।
এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘একটা প্রজেক্ট নিয়ে আমাদের অনেক দিন ধরে আলাপ হচ্ছে। ওটা হলেও তো খুব ভালো হয়। এখনো যেহেতু নিশ্চিত হয় কিছু তাই বলতে চাচ্ছি না।’
এমএসএম / এমএসএম
‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা
এমি অ্যাওয়ার্ড পেলেন যারা
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ করে সার্জারি করাবো : অমি
‘কিং’ নিয়ে ধোঁয়াশা কাটালেন শাহরুখ, দিলেন নানা প্রশ্নের জবাব
গ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কে? জানা যাবে ‘বকুলপুর সিজন-৩’-এ
দুই কোটির সিনেমার ২০০ কোটি আয়, নেপথ্যে ‘ভক্তি’ এবং অন্য যেসব কারণ
তরুণ নির্মাতা সজীবের আকস্মিক মৃত্যু, কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে
দৃশ্য নিয়ে বিতর্ক-স্ট্যান্টবাজি, ‘আমরা ভাইরাল’ পর্দায় আসছে কবে?
কনসার্টে দর্শক সংখ্যায় টেইলর সুইফট-এড শিরানকে পেছনে ফেললেন দিলজিৎ
দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে
সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর
আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেপ্তার