ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি : আলি ফজল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ দুপুর ৩:২৬

একটি চরিত্র কখনো কখনো অভিনয়শিল্পীর পরিচয় ছাপিয়ে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। পর্দার সেই চরিত্রের সংলাপ, অভিব্যক্তি কিংবা ম্যানারিজম ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। অভিনেতা আলি ফজলের ক্ষেত্রেও তেমন অভিজ্ঞতা এনে দিয়েছে ‘মির্জাপুর’ সিরিজের গুড্ডু পণ্ডিত চরিত্রটি। দশকের সেরা ও সর্বাধিক দেখা ওয়েব সিরিজের স্বীকৃতি পাওয়ার পর পুরোনো সেই যাত্রার কথা স্মরণ করে আবেগাপ্লুত এই অভিনেতা। 

আইএমডিবির রেটিংয়ে গত দশকের সেরা শোর স্বীকৃতি পেয়েছে ‘মির্জাপুর’। পাশাপাশি গত এক দশকে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিরিজগুলোর মধ্যে সর্বাধিক দেখা সিরিজ হিসেবেও জায়গা করে নিয়েছে এটি। এমন অর্জনে উচ্ছ্বসিত সিরিজটির অন্যতম জনপ্রিয় চরিত্র গুড্ডু পণ্ডিতের অভিনেতা আলি ফজল। তার কাছে এই স্বীকৃতি কেবল পেশাগত অর্জন নয়, দর্শকের সঙ্গে গড়ে ওঠা গভীর এক সম্পর্কের প্রতিফলন।

গুড্ডু পণ্ডিত চরিত্রটি নিজের অভিনয়জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরে আলি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে গুড্ডু পণ্ডিত আমাকে অনেক কিছু দিয়েছে। দর্শক যেভাবে তাকে নিজেদের ঘরের মানুষ করে নিয়েছেন, তা ভাবা যায় না। তাদের ভালোবাসার জন্যই গুড্ডু ভাইয়ার নাম আজ প্রায় সবার কাছে পরিচিত। কখনো ভাবিনি, আমার অভিনীত একটা চরিত্র, তার ম্যানারিজম মানুষের মুখে মুখে ফিরবে। এত ভালোবাসা পাবো ভাবিনি। এই সিরিজের সংলাপ যে এত জনপ্রিয় হয়ে উঠবে, সেটাও প্রত্যাশা করিনি। অন্য চরিত্রগুলোর কথা যারা অভিনয় করেছেন, তারা বলতে পারবেন। আমি আমার অনুভূতিটা আপাতত ভাষায় প্রকাশ করতে পারছি না।’

২০১৮ সালে যাত্রা শুরু করা ‘মির্জাপুর’ একে একে তিনটি সিজনের মাধ্যমে দর্শকদের মধ্যে শক্তিশালী ভক্তগোষ্ঠী তৈরি করেছে। সিরিজের গল্পের পাশাপাশি গুড্ডু পণ্ডিত, কালীন ভাইয়া ও মুন্না ভাইয়ার মতো চরিত্রগুলোও দর্শকের আলোচনায় জায়গা করে নেয়। সময়ের সঙ্গে গুড্ডু পণ্ডিতের জনপ্রিয়তা বেড়েছে, আর সেই চরিত্রের সঙ্গে আলি ফজলের পরিচিতিও ছড়িয়ে পড়েছে আরও বিস্তৃত পরিসরে।

এই জনপ্রিয়তার পেছনে দর্শকের ভালোবাসাকেই বড় করে দেখছেন অভিনেতা। তার কথায়, ‘সত্যি বলতে, ‘মির্জাপুর’-এর প্রতি দর্শকের এই ভালোবাসা দেখে আমি অভিভূত। যখন আমরা এই যাত্রা শুরু করেছিলাম, তখন জানতাম যে বিশেষ কিছু তৈরি করছি। কিন্তু সিরিজ এবং তার চরিত্রগুলো মানুষের সঙ্গে এতটা গভীরভাবে জুড়ে যাবে, তা আমাদের কারও কল্পনাতেও ছিল না। তবে আমরা সবাই ভালো কাজ করেছি, সেটা বুঝতে পেরেছিলাম।’

aliul / aliul

এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি : আলি ফজল

কেমন জীবন সঙ্গী পছন্দ সাই পল্লবীর?

তিন দেশের চলচ্চিত্র উৎসবে রেজওয়ান সুমিতের ‘মাস্টার’

হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান

হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী

সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ

ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা

টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক

নেগেটিভ চরিত্রের খোঁজে

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন

শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’