টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
সন্তানকে মোবাইল ফোন ও টেলিভিশনের পর্দা থেকে দূরে রেখে বই পড়া ও জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলছেন সাবেক বলিউড অভিনেত্রী আসিন ও তাঁর স্বামী, মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মা। তাঁদের মেয়ে অরিন রায়ান শর্মার বেড়ে ওঠার পরিবেশ নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রাহুল শর্মা ‘মাইগভ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁদের মেয়েকে বড় করে তোলার পদ্ধতি সম্পর্কে কথা বলেন। তিনি জানান, তাঁদের বাড়িতে টেলিভিশন নেই। আরিনকেও এখন পর্যন্ত মোবাইল ফোন বা অন্য কোনো ধরনের স্ক্রিন ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। এর পরিবর্তে বাড়িতে বইয়ের সমাহার গড়ে তুলেছেন তাঁরা।
রাহুল জানান, অরিন বর্তমানে দ্বিতীয় শ্রেণিতে পড়লেও তাঁদের বাড়িতে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের উপযোগী বই রয়েছে। বাড়িতে মেয়ের স্কুলের চেয়েও বেশি বই থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মেয়ের বেড়ে ওঠায় বই পড়ার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে স্ত্রী আসিনের অবদানের কথাও উল্লেখ করেন এই উদ্যোক্তা।
শুধু বই পড়াই নয়, অরিনের ভাষা শেখার দক্ষতা নিয়েও কথা বলেছেন রাহুল। তাঁর দাবি, তাঁদের মেয়ে কোরীয়, জাপানি, থাই ও চীনা ভাষাসহ প্রায় ১২টি ভাষা বুঝতে ও বলতে পারে। তবে প্রতিটি ভাষায় তার দক্ষতার মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।
২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গজনি’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান আসিন। ২০১৬ সালে রাহুল শর্মাকে বিয়ে করার পর অভিনয় থেকে সরে দাঁড়ান তিনি। বর্তমানে পরিবারকে কেন্দ্র করেই তাঁর জীবন কাটছে।
শিশুদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন ও ডিজিটাল বিনোদনের ব্যবহার বাড়ার সময়ে আসিন ও রাহুলের এই পারিবারিক উদ্যোগ বই পড়ার অভ্যাস এবং শিশুদের স্ক্রিন ব্যবহারের বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
aliul / aliul
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী
হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান
সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা