ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ১১:৩৮

অনলাইন মাধ্যমে লাগামহীন ট্রলিং ও পরিকল্পিত অপপ্রচারের শিকার হয়ে অবশেষে আইনি ব্যবস্থার পথ বেছে নিলেন ভারতের দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সম্প্রতি হায়দারাবাদ সাইবার ক্রাইম পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এই জুটির প্রতিনিধি দল।

ঘটনার সূত্রপাত একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ অংশ নিয়ে রাশমিকা খোলাসা করেছিলেন তাদের সম্পর্কের এক গোপন তথ্য। তিনি জানান, বিজয়কে বিয়ের জন্য রাজি করাতে টানা এক বছর ধরে প্রায় ১০০ বার প্রস্তাব দিতে হয়েছিল তাকে। সেই সাক্ষাৎকারের কিছু অংশ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় তুমুল ট্রলিং। 

রাতারাতি ট্রলারদের লক্ষ্যবস্তুতে পরিণত হন বিজয়। এমনকি নেটিজেনদের একাংশ তাকে ‘রেড ফ্ল্যাগ হাসবেন্ড’ বলেও কটূক্তি করতে শুরু করে।পরিস্থিতি জটিল থেকে জটিলতর হতে থাকায় বিজয় ও রাশমিকার টিম বিষয়টিতে হস্তক্ষেপ করতে বাধ্য হয়। 

তাদের দাবি, কোনো এক বিশেষ মহল অর্থ খরচ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে এই নেতিবাচক প্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিকৃত স্ক্রিনশট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে তারকা জুটির সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

আইন প্রয়োগকারী সংস্থার কাছে দেওয়া আবেদনে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিজয়ের টিম ও রাশমিকার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, সংবিধানে সবারই বাকস্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার রয়েছে, তবে সেই অধিকারকে অন্য কাউকে অপমান করা কিংবা হেয় প্রতিপন্ন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা অনুচিত।

aliul / aliul

চিত্রনায়িকা পপির মা আর নেই

নতুন লুকে সাই পল্লবী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি

ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল

৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর

কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির